স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা মানে শুধু শেয়ার কেনা নয়—এটা হলো সঠিক কোম্পানি বেছে নেওয়ার ক্ষমতা। অনেকেই হঠাৎ রিটার্ন দেখে স্টক কিনে ফেলেন, পরে দাম পড়ে গেলে হতাশ হন। ভালো স্টক খুঁজে পেতে গেলে ধৈর্য, তথ্য ও বিশ্লেষণের প্রয়োজন হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে একটি স্টককে ‘ভালো’ বলা যায়?
১. কোম্পানির ব্যবসা বুঝুন
স্টক কেনার আগে প্রথমেই দেখুন কোম্পানি কী ধরনের ব্যবসা করে। আপনি কি সেই ব্যবসাটা বুঝেন? কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের চাহিদা ভবিষ্যতেও থাকবে কি?
যেমন: দৈনন্দিন ব্যবহার্য, স্বাস্থ্য, ব্যাংকিং, প্রযুক্তি—এগুলো চাহিদাসম্পন্ন সেক্টর।
২. কোম্পানির ফিনান্সিয়াল (Financials)হেলথ দেখুন
একটি কোম্পানি কতটা শক্তিশালী তা বোঝার জন্য কিছু আর্থিক তথ্য দেখা জরুরি—
Revenue Growth: প্রতি বছর কোম্পানির আয় বাড়ছে কিনা?
Profit Growth: আয় বাড়লে হবে না তার সাথে লাভ(Profit) বাড়ছে কিনা দেখতে হবে।
Low Debt( দেনা): কম ঋণ মানে ঝুঁকি কম
Cash Flow( নগদ টাকা): কোম্পানির হাতে টাকা (ক্যাশ) আছে কিনা
ফিনান্সিয়াল স্টেটমেন্ট (Balance Sheet)দেখে সহজেই এগুলো বোঝা যায়।
৩. ভালো ম্যানেজমেন্ট টিম আছে কিনা
একটি কোম্পানির সাফল্য অনেকটাই নির্ভর করে তার ম্যানেজমেন্টের ওপর।
কোম্পানি কত বছর ধরে চলছে
নেতৃত্ব কতটা অভিজ্ঞ
তারা কি শেয়ারহোল্ডারদের ইন্টারেস্টকে গুরুত্ব দেয়
যদি ম্যানেজমেন্ট সৎ ও দক্ষ হয়, কোম্পানি বাড়বেই।
৪. প্রতিযোগিতায় কতটা এগিয়ে?
কোম্পানির “Competitive Advantage” বা প্রতিযোগিতায় কতটা শক্তিশালী অবস্থানে আছে — এটা খুবই গুরুত্বপূর্ণ।
এমন কিছু কোম্পানি আছে যাদের ব্র্যান্ড ভ্যালু, টেকনোলজি বা মার্কেটে ধর বজায় রাখার ক্ষমতা অন্যদের থেকে বেশি।
৫. সঠিক প্রাইস এ কিনুন (Valuation)
ভালো কোম্পানির স্টক সব সময়ই ভালো দামে পাওয়া যায় না। কখনো দাম খুব বেশি থাকে, তখন কিনলে লাভ কম হতে পারে।
সেজন্য PE Ratio, PB Ratio, EPS—এসব দেখে স্টকের দাম যুক্তিযুক্ত কিনা বোঝা যায়।
বেসিক ধারণা:
PE Ratio খুব বেশি হলে স্টক ওভারভ্যালুড হতে পারে
PE Ratio মাঝারি হলে স্টক ফেয়ার প্রাইস এ থাকতে পারে
৬. কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা দেখুন
শুধু বর্তমান ভালো হলেই হবে না—কোম্পানির ভবিষ্যৎ প্ল্যান শক্ত হলে তবেই স্টক ভালো রিটার্ন দেবে।
নতুন প্রোডাক্ট
নতুন মার্কেটে এক্সপ্যানশন
টেকনোলজি আপগ্রেড
এসবই ভবিষ্যতে ভালো রিটার্নের ইঙ্গিত দেয়।
৭. ডিভিডেন্ড দেয় কিনা
যে কোম্পানি বছরের পর বছর ডিভিডেন্ড দেয়, তারা সাধারণত স্থিতিশীল এবং শক্তিশালী। যদিও ডিভিডেন্ডই একমাত্র বিষয় নয়, কিন্তু এটি কোম্পানির ভালো হেলথের প্রমাণ।
৮. অযথা ট্রেন্ড বা রিউমার ফলো করবেন না
অনেকেই শুনে স্টক কিনে ফেলেন—এটা সবচেয়ে বড় ভুল। স্টক কিনুন নিজের বিশ্লেষণ দেখে, অন্যের কথায় নয়। মার্কেটে শোরগোল সব সময় সত্যি হয় না।
৯) টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় কাজে লাগে?
এটি বলে দেয় কখন স্টক কিনবেন। Price chart, trend, support-resistance, volume দেখে Entry এবং Exit টাইমিং নির্ধারণ করা হয়।
১০) কতগুলো স্টক ধরে রাখা উচিত?
সাধারণত ৮–১৫টি ভালো ডাইভারসিফাইড স্টক ধরে রাখাই সঠিক। এর বেশি হলে দেখাশোনা করা কঠিন হয়ে যায়।
ভালো স্টক বেছে নেওয়া কোনো ম্যাজিক নয়—এটা শেখা যায়। কোম্পানিকে বুঝে, তার আর্থিক অবস্থা দেখে, ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে স্টক কিনলে রিস্ক কমে এবং রিটার্নও বাড়ে। মনে রাখবেন—স্টক মার্কেট তাড়াহুড়োর জায়গা নয়। ধীরে, স্থিরভাবে, জেনে-বুঝে ইনভেস্ট করুন। তবেই সময়ের সাথে আপনার সম্পদ বাড়বে।