Sensex-Nifty এর শক্তিশালী প্রত্যাবর্তন! ধস কাটিয়ে কি এবার নতুন ট্রেন্ড?

লক্ষ্মীবারের বড় ধাক্কার পর শুক্রবার ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। টানা পতনের পর কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। বিশেষ করে অপরিশোধিত তেলের (crude oil) দাম সামান্য কমতেই ইতিবাচক প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার মার্কেটের সূচকে।
শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী হয় দুই প্রধান সূচক—সেনসেক্স (Sensex) ও নিফটি(Nifty)। সেনসেক্স ৩৫২.১৪ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ৭৪,৫৫৯.৩৮-এ খোলে। অন্যদিকে, নিফটি ৫০ সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ২৩,১১০.১৫-এ পৌঁছে যায় দিনের শুরুতেই।
উল্লেখ্য, দিনের শেষে ইতিবাচক বন্ধ হয়েছে Sensex ৭৪,৫৩২.৯৬-এ এবং নিফটি ২৩,১১৪.৫-এ।

এই আর্টিকেলে আপনি যা জানতে পারবেন)
●কেন বৃহস্পতিবার ধস নামল বাজারে
●শুক্রবার হঠাৎ recovery-এর আসল কারণ
●FII vs DII impact কীভাবে কাজ করছে
●গুরুত্বপূর্ণ support-resistance level
●এখন buy/sell strategy কী হওয়া উচিত
short-term vs long-term investment plan

আজ বাজারের সামগ্রিক চিত্র ইতিবাচক
শুধু বড় সূচকই নয়, পুরো বাজারের ছবিও ছিল ইতিবাচক। ওপেনিং ট্রেডে—
বিএসই মিডক্যাপ সিলেক্ট ইনডেক্স ১১৯.৮৮ পয়েন্ট বা ০.৭৯% বেড়েছে
বিএসই স্মলক্যাপ সিলেক্ট ইনডেক্স ৬২.৩২ পয়েন্ট বা ০.৮৭% বৃদ্ধি পেয়ে ৭,২০৬.৩৯-এ দাঁড়িয়েছে

সমস্যা :বাজার কেন পড়েছিল?
🔴 প্রধান কারণগুলো:
১. অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি
👉 আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১০ ডলার পার হয়ে যাওয়ায়।
২. বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক বিক্রি (FII Selling)
👉 বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে টাকা তুলে নিচ্ছিল
৩. বিশ্বব্যাপী অনিশ্চয়তা
👉ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বর্তমানে ইরান ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণ বাজারে ভয় তৈরি হয়।

বৃহস্পতিবার দুপুরে আমার portfolio প্রায় ২.৫% down ছিল।
WhatsApp group-এ সবাই panic mode-এ ছিল —
👉 “Sell করে দে!”
👉 “Market crash শুরু!”
কিন্তু আমি sell করিনি।
কারণ আমার experience থেকে জানি—
Panic-এর সময় market often reverse করে
শুক্রবার সকালেই সেটা প্রমাণ হয়ে গেল।

আজ স্পষ্টভাবে বাজারে bullish sentiment নির্দেশ করছে।
কোন শেয়ারগুলো বাড়ল?
সেনসেক্সের অন্তর্গত কয়েকটি শেয়ার ভালো পারফরম্যান্স করেছে:
●টেক মাহিন্দ্রা (Tech Mahindra)
●এইচসিএল টেক (HCL Tech)
●ইনফোসিস (Infosys)

লারসেন অ্যান্ড টুবরো (L&T)
●ইটার্নাল (Eternal)

👉 এর মধ্যে টেক মাহিন্দ্রা সবচেয়ে বেশি লাভ করেছে, ওপেনিং ট্রেডে প্রায় ২.৭৬% বৃদ্ধি পেয়েছে।

কোন শেয়ারগুলো পড়ল?
অন্যদিকে কিছু শেয়ার পতনের মুখে পড়েছে:
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
●বাজাজ ফিন্যান্স (Bajaj Finance)

👉 এর মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের, বাজার শেষ প্রায় ২.২২%।

⚠️ সতর্কবার্তা: কী বলছেন বিশেষজ্ঞরা?
বাজারের বিশিষ্ট বিশেষজ্ঞদের মতে—
👉 বাজার এখনও পুরোপুরি শক্তিশালী অবস্থায় নেই, বিশেষ করে ডে ট্রেডারদের জন্য সতর্ক থাকা প্রয়োজন।
গুরুত্বপূর্ণ লেভেল:
📌 Resistance: ২৩,২০০ / ৭৪,৫০০
📌 Support: ২২,৮৫০ → ২২,৫০০
📌 নিচে নামলে: ৭৪,০০০ → ৭৩,০০০
👉 তবে এই resistance ভাঙতে পারলে বাজার ২৩,৫০০ বা ৭৫,২০০ পর্যন্ত উঠতে পারে।

দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী (Long-Term Investors)
▪︎ SIP চালিয়ে যান
▪︎ ভালো মানের (Quality) শেয়ার ধরে রাখুন
▪︎ বাজার পড়লে (Dip-এ) ধীরে ধীরে কিনুন

🟡 সুইং ট্রেডার (Swing Traders)
▪︎ Resistance level ভাঙা নিশ্চিত করুন
▪︎ অবশ্যই Stop Loss ব্যবহার করুন
🔴 ডে ট্রেডার (Day Traders)
▪︎ Range trading কৌশল ব্যবহার করুন
▪︎ অতিরিক্ত লিভারেজ (Over leverage) নেওয়া এড়িয়ে চলুন এই অবস্থায়।

Gift Nifty কী বলছে?
গিফট নিফটি, যা বাজারের আগাম ইঙ্গিত দেয়, সেখানে মিশ্র চিত্র দেখা গেছে। এটি ১৫.৫ পয়েন্ট কমে ২৩,১০৪.৫০-এ খোলে, যেখানে আগের ক্লোজিং ছিল ২৩,১২০।

FII vs DII – কারা কী করছে?

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (FII) টানা ১৫ দিন ধরে বিক্রি চালিয়ে যাচ্ছে
১৮ মার্চ তারা ₹৭,৫৫৮.১৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে
👉 অন্যদিকে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (DII) ₹৩,৮৬৩.৯৬ কোটি টাকার শেয়ার কিনে বাজারে কিছুটা ভারসাম্য ফিরিয়েছে।

ভবিষ্যৎ পূর্বাভাস (২০২৬ সালের দৃষ্টিভঙ্গি)
A: তেলের দাম স্থিতিশীল থাকলে
👉 বাজারে ঊর্ধ্বমুখী (Bullish) প্রবণতা দেখা যেতে পারে
B: বিদেশি বিনিয়োগকারীদের (FII) বিক্রি চলতে থাকলে
👉 বাজার এক নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে (Sideways Market)
C: বিশ্বব্যাপী উত্তেজনা বাড়লে
👉 বাজারে অস্থিরতা (Volatility) বেড়ে যাবে

আমার ব্যক্তিগত মতে
👉 বাজার সবসময় খবরকে অনুসরণ করে না
👉 বাজার আগাম ভবিষ্যতের দাম নির্ধারণ করে
📌 তাই একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কী করে?
👉 খবর দেখে হঠাৎ সিদ্ধান্ত নেয় না, বরং নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে

FAQ (প্রশ্নোত্তর )


❓ এখন কি বিনিয়োগ করবো?
👉 ধীরে ধীরে (Gradual) বিনিয়োগ করাই সবচেয়ে ভালো
❓ বাজার কি আবার ধস নামবে?
👉 স্বল্পমেয়াদে সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে
❓ SIP বন্ধ করবো কি?
👉 কখনোই না
❓ কোন সেক্টর ভালো?
👉 IT এবং FMCG সেক্টর বর্তমানে ভালো অবস্থায় রয়েছে

উপসংহার
তেলের দাম সামান্য কমতেই বাজারে স্বস্তি ফিরেছে এবং সেনসেক্স-নিফটি ঘুরে দাঁড়িয়েছে। তবে এখনও বাজারে অনিশ্চয়তা রয়েছে।

👉 বিনিয়োগকারীদের উচিত সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া এবং গুরুত্বপূর্ণ লেভেলগুলির দিকে নজর রাখা।
আপনি কি এই dip-এ buy করেছেন?
👉 নাকি এখনও wait করছেন?
কমেন্টে জানান 👇
আর এমন deep market analysis পেতে follow করুন

⚠️ সতর্কতা
এই আর্টিকেলটি শুধুমাত্র educational purpose-এর জন্য। আমরা SEBI REGISTERED Firm নয়, তাই Financial decision নেওয়ার আগে নিজে যাচাই করুন অথবা প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Spread the love

Subhash Barik is a personal finance enthusiast with 6 years of experience in Indian Stock Martket,Mutual Fund ,investing and money management. writes simple, practical guides to help readers make smarter financial decisions and build long-term wealth. I am not a SEBI REGISTERED investment advisor. All content is for educational purposes only.

Leave a Comment