ইনস্যুরেন্স তো ছিল, তবু টাকা পেলাম না কেন?”
রবি বাবু বয়স ৪৭। একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। গত ৬ বছর ধরে নিয়মিত Health Insurance প্রিমিয়াম দিচ্ছেন। বছরে প্রায় ১৮,০০০ টাকা।
একদিন হঠাৎ বুকের ব্যথা। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি। অ্যাঞ্জিওপ্লাস্টি হলো। মোট বিল প্রায় ৩.৮ লক্ষ টাকা।
রবি বাবুর মনে তখন একটাই চিন্তা—
“ভাগ্য ভালো, ইনস্যুরেন্স আছে।”
কিন্তু এক মাস পরে মেইল এল—
❌ Claim Rejected
কারণ লেখা—
“Pre-existing condition not disclosed properly.”
রবি বাবু হতভম্ব।
“আমি তো কিছু লুকাইনি! তাহলে কেন?”
এই প্রশ্নটাই আজ লক্ষ লক্ষ মানুষের।
এই আর্টিকেলে আমরা খুব সহজ ভাষায়, বাস্তব গল্প আর উদাহরণ দিয়ে বুঝবো—
• Health Insurance Claim কেন রিজেক্ট হয়
• কোথায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে
• ইনস্যুরেন্স কোম্পানি কী দেখে
• আর ভবিষ্যতে কীভাবে আপনার Claim সুরক্ষিত রাখবেন
》Health Insurance Claim Rejection: বাস্তবতা বনাম ধারণা
বেশিরভাগ মানুষের ধারণা—
“Insurance থাকলেই সব খরচ কভার হবে”
কিন্তু বাস্তবতা হলো—
Insurance একটি চুক্তি (Contract)
আবেগ নয়, নিয়মেই সব চলে।
আপনি যদি নিয়ম না জানেন, ভুল হওয়া খুব স্বাভাবিক।
🔴 কারণ ১: Pre-Existing Disease (PED) ঠিকভাবে না জানানো
এটাই ভারতে Claim Rejection-এর No.1 কারণ।
Pre-existing disease মানে কী?
Policy নেওয়ার আগে থাকা যেকোনো রোগ—
• ডায়াবেটিস
• হাই BP
• থাইরয়েড
• হার্টের সমস্যা
• হাঁপানি
অনেকেই ভাবে—
“এটা তো ছোটখাটো সমস্যা, বলার দরকার নেই”
কিন্তু ইনস্যুরেন্স কোম্পানির কাছে সব রোগই গুরুত্বপূর্ণ।
বাস্তব উদাহরণ:
সুমন দাস, ৩৫ বছর।
Policy নেওয়ার সময় ডায়াবেটিস উল্লেখ করেননি। কারণ—
“তখন তো ইনসুলিন লাগত না”
৩ বছর পরে কিডনির সমস্যা নিয়ে ভর্তি।
Claim রিজেক্ট।
কারণ:
👉 Non-disclosure of Diabetes
🔴 কারণ ২: Waiting Period শেষ না হওয়া
অনেক রোগের উপর Waiting Period থাকে।
সাধারণ Waiting Period:
• Initial waiting: ৩০ দিন
• Pre-existing disease: ২–৪ বছর
• Specific disease (hernia, cataract, piles): ১–২ বছর
সাধারণ ভুল:
Policy নিয়ে ৬ মাস পর সার্জারি → Claim দেন → ❌ Reject
বাস্তব ঘটনা:
মালতি দেবী, policy নিয়েছিলেন ৮ মাস আগে।
গল ব্লাডার পাথর (Gall bladder stone) অপারেশন।
Claim rejected—
👉 Disease under waiting period
🔴 কারণ ৩: Policy documents ঠিকভাবে না পড়া (সবচেয়ে অবহেলিত কারণ)
সত্যি কথা বলতে—
৯০% মানুষ policy document পড়েই না।
কিন্তু policy wording-এ থাকে:
• কী কভার হবে
• কী হবে না (Exclusions)
• Sub-limits
• Room rent limit
• ICU cap
বাস্তব উদাহরণ:
Private room নিয়েছিলেন—
Policy-তে room limit ছিল ₹5,000/day
Actual room ₹9,000/day
ফলাফল:
• Proportionate deduction
• পুরো claim কমে গেল
🔴 কারণ ৪: ভুল Hospital বা Non-Network Hospital ভর্তি করা
Cashless সুবিধা শুধু Network Hospital-এ।
ভুলটা কোথায়?
• Emergency-তে কাছের hospital
• Network status চেক করা হয়নি
ফলাফল:
• ক্ষতিপূরণের আবেদন (Reimbursement claim)
• দেড়ি (Delay )
• অনেক সময় partial rejection
Follow Facebook page (এখানে ক্লিক করুন)
🔴 কারণ ৫: Documentation ভুল বা অসম্পূর্ণ
Insurance কোম্পানি সন্দেহ করে না, প্রমাণ চায়।
দরকারি ডকুমেন্ট:
• Discharge summary (ছুটির তথ্য)
• Original bills (আসল বিল)
• Doctor prescription (ডাক্তারের প্রেসক্রিপশন)
• Diagnostic reports (ডায়াগনস্টিক রিপোর্ট)
• ID proof (আইডি প্রুফ,যেমন – আধার কার্ড, প্যান কার্ড)
একটা কাগজ missing = delay বা rejection
🔴 কারণ ৬: Non-Medical Expenses Claim করা
অনেক খরচ policy কভার করে না:
• Gloves (গ্লোভস্)
• Syringe (সিরিন্জ)
• Cotton (তুলো)
• Registration charges (রেজিস্ট্রেশন মূল্য)
এগুলো claim করলে: 👉 Total টাকা কমে যায়।
👉 কখনো rejection notice আসে
🔴 কারণ ৭: Policy Lapse বা অতিরিক্ত সময় (Grace Period) মিস হয়ে যাওয়া
একদিন দেরি মানেই— ❌ No coverage
অনেকে ভাবে—
“এক মাস তো grace period থাকে”
হ্যাঁ, থাকে। কিন্তু যদি claim date আর premium status overlap করে—সমস্যা।
🔴 কারণ ৮: Fraud বা সন্দেহজনক Claim
• মিথ্যা বিল (Fake bills)
• অপ্রয়োজনীয় ভর্তি (Unnecessary admission)
• অতিরিক্ত টাকা (Inflated amount)
আজকাল insurers খুব কড়া।
Health Insurance কোম্পানি কীভাবে Claim যাচাই করে?
তারা দেখে—
• রোগের ইতিহাস (Medical history)
• আগে কোন ক্লেম করা হয়েছে কিনা (Past claims)
• ডাক্তারের নোট (Doctor notes)
• হাসপাতালের ধরণ (Hospital pattern)
• রোগ নির্ণয়ের সময় কাল (Diagnosis timeline)
সব মিলিয়ে risk analysis।
তাহলে Health Insurance কি মূল্যহীন?
•একদম না।
সমস্যা Insurance-এ নয়,
👉 ভুল বোঝায় ও ভুল ব্যবহারে।

✔️ Claim Rejection এড়ানোর ১০টি বাস্তব উপায়
• Policy নেওয়ার সময় সব রোগ লিখুন
• Waiting period বুঝে নিন
• Policy wording অন্তত একবার পড়ুন
• Network hospital list save রাখুন
• Room rent limit জানুন
• সব bills ও reports রাখুন
• Admission আগে insurer-কে জানান
• Agent নয়, policy document বিশ্বাস করুন
• Renewal date miss করবেন না
• সন্দেহ হলে TPA বা insurer-কে কল করুন
এত কিছু জানার পর
রবি বাবু পরে নতুন policy নিলেন।
সব রোগ disclose করলেন।
Waiting period শেষ হওয়ার পর আবার emergency।
এইবার claim approved।
পুরো ৪.২ লক্ষ টাকা।
রবি বাবু বললেন—
“আগে জানলে এত কষ্ট হতো না।”
আরো জানতে পরুন-
👉 টার্ম ইন্সুরেন্স কেন জরুরী? কোন কোম্পানি ভালো
Claim Reject হলে কী করবেন? (Step-by-Step Guide)
Claim reject মানেই শেষ নয়।
1️⃣: Rejection Letter ভালো করে পড়ুন
কারণ বুঝুন—Waiting period? PED? Documents?
2️⃣: Extra Documents জোগাড় করুন
•Old prescriptions (পুরানো প্রেসক্রিপশন)
•Blood reports (রক্তের রিপোর্ট)
•Doctor clarification letter (ডাক্তারের কনফার্মেশন লেটার)
3️⃣: Insurance Grievance Cell-এ অভিযোগ
সব company-র grievance email থাকে।
4️⃣: IRDAI-তে Complaint (Last Option )
IRDAI Consumer Portal-এ online complaint করা যায়।
👉 অনেক ক্ষেত্রে claim reopen হয়।
❗ Health Insurance কেনার সময় ৩টা ভুল করবেন না
❌ শুধু Premium দেখে policy নেবেন না
Cheap policy = বেশি restriction
❌ Agent-এর কথায় পুরো ভরসা করবেন না
সব সময় policy document final truth
❌ Single policy-তেই সব cover ভাববেন না
Base + Top-up অনেক বেশি safe
❓FAQ: Health Insurance Claim Rejection
Q1. Health Insurance claim কতদিনে আসে?
সাধারণত ৭–৩০ দিনের মধ্যে।
Q2. Claim reject হলে কি আবার appeal করা যায়?
হ্যাঁ। Documents সহ grievance cell-এ।
Q3. Agent ভুল বললে দায় কার?
আইনগতভাবে policy holder-এর।
Q4. Cashless আর reimbursement কোনটা ভালো?
Emergency-তে cashless, planned treatment-এ দুটোই ঠিক।
Q5. একাধিক policy থাকলে claim করা যায়?
হ্যাঁ, coordination of benefits অনুযায়ী।
শেষ কথা: Health Insurance আসলে—
“ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার জিনিস নয়”
যদি আপনি—
•Policy বুঝে নেন
•Rules মেনে চলেন
•একটু সচেতন হন
তাহলে Claim reject হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়।
Insurance কাগজে নয়, বোঝায় কাজ করে
Health Insurance হলো—
Financial Airbag
কিন্তু Airbag কাজ করবে তখনই,
যখন আপনি জানবেন—কীভাবে ব্যবহার করতে হয়।